যশোর, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কোটচাঁদপুরে তরুণ নিহত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ৩ আগস্ট,২০২৬, ১০:০২ পিএম
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কোটচাঁদপুরে তরুণ নিহত

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর মকছেদ মোড়ে এক তরুণ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত অপর আরোহী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

নিহত তানভির হোসেন (১৮) উপজেলার সোয়াদি গ্রামের কৃষক জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে তানভির হোসেন সাফদারপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে মহেশপুরের খালিশপুর বাজারের দিকে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে আসছিলেন বিপ্লব হোসেন (২৪)। সাবদারপুর মকছেদ মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লব হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।

গুরুতর আহত তানভিরকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, তানভির কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাবার সঙ্গে চাষাবাদ করতেন। সোমবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)