যশোর, বাংলাদেশ || সোমবার, ১০ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের সশ্রম কারাদণ্ড

অভয়নগর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৭:৪৬ পিএম
আপডেট : রবিবার, ৯ আগস্ট,২০২৬, ০৮:১৫ পিএম
বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের সশ্রম কারাদণ্ড

যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছিলেন বাবা-মা। অভিযোগের পর প্রশাসনের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আছাদ শেখ (৩৮) নামে ওই ছেলেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

রোববার (৯ আগস্ট) দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আছাদ শেখ উপজেলার বুইকারা গ্রামের আনছার আলী শেখ ও তফুরা খাতুনের ছেলে। পেশায় তিনি একজন ঘাটশ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, আছাদ শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকা জোগাড় করতে গিয়ে তিনি প্রায়ই তার বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান জানান, রোববার দুপুরে উপজেলার বুইকারা গ্রামের কলোনিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও সেবনের সরঞ্জামসহ অভিযুক্ত আছাদ শেখকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, 'আছাদ শেখ নামে মাদকাসক্ত এক ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। শুনানি শেষে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।'

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)