মাগুরা প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে মাগুরা জেলা বিএনপির উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ আছর মাগুরা ভায়না মোড় এলাকায় জেলা বিএনপি অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের একসাথে নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।