সাতক্ষীরা প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ের উদ্যোগ ও অভিযোজন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
একইসঙ্গে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ এবং সমন্বিত সামাজিক পদক্ষেপ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা শহরের স্থানীয় একটি রেস্তোরাঁয় 'কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং: ইয়ুথ ফর ক্লাইমেট জাস্টিস' প্রকল্পের আওতায় তথ্য সংগ্রহ, ডকুমেন্টেশন ও শিক্ষা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পটি বাস্তবায়ন করছে হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট সংস্থা (হেড), অর্থায়নে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড এবং সহযোগিতায় সম্প্রীতি এইড ফাউন্ডেশন।
হেডের নির্বাহী পরিচালক লুইস রানা গাইনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন প্রোগ্রাম সমন্বয়কারী রেহেনা পারভীন।
সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনির উদ্দীন, মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, আফজাল হোসেন, তরুণ কুমার, ফারুক রহমান, আজিজুর রহমান বাদশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি।