যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

দেবহাটায় শিশুশ্রম থেকে শ্রেণিকক্ষে ৮৭ শিশু

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর,২০২৬, ০৭:২২ পিএম
দেবহাটায় শিশুশ্রম থেকে শ্রেণিকক্ষে ৮৭ শিশু

‘শিশুশ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে উপজেলা পর্যায়ে প্রোগ্রেস ও ডাটা শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম এবং সুশীলনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।

বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, অবসরপ্রাপ্ত শিক্ষক আফসার আলী, উপজেলা শিশু সুরক্ষা কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপি, ডিআরআরএ-এর প্রতিনিধি জিএম আনজির হোসেন, সাস সমৃদ্ধি কর্মসূচির উপজেলা ম্যানেজার আলমগীর হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের ম্যানেজার সোহেল মাহমুদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ কর্মকর্তা পল্টন বিশ্বাস প্রমুখ।

সভায় জানানো হয়, দেবহাটা এরিয়া প্রোগ্রামের উদ্যোগের মাধ্যমে ৮৭ শিশুকে শিশুশ্রম থেকে ফিরিয়ে শিক্ষার আওতায় আনা হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রাম সুশীলনের প্রোগ্রাম অফিসার মামুন হোসেন ও সিডিও মিজানুর রহমান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)