যশোর, বাংলাদেশ || শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রতিবেশীর মারধরে মহেশপুরে সাইকেল মেকানিকের মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৯:৩৪ পিএম
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ১০:৩০ পিএম
প্রতিবেশীর মারধরে মহেশপুরে সাইকেল মেকানিকের মৃত্যু

গোয়ালঘরের পানি গড়ানো নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিবেশীর মারধরে ঝিনাইদহের মহেশপুরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ওই গ্রামের আবুল কাশেম আনুর জামাই সাইকেল মেকানিক আব্দুল জব্বারের গোয়ালঘরের পানি গড়িয়ে তার প্রতিবেশী পলাশের বাড়ির দিকে যায়। এ নিয়ে প্রতিবেশী পলাশ হোসেনের সাথে আব্দুল জব্বারের বাক-বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে পলাশ ও তার পরিবারের লোকজন আব্দুল জব্বারকে মারধর করে।

অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ আজাদ রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)