যশোর, বাংলাদেশ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মহেশপুরে ৩৪ গ্রাম গাঁজাসহ নারীকে গ্রেপ্তার দাবি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০২:২৯ পিএম
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর,২০২৬, ০৮:৫৫ পিএম
মহেশপুরে ৩৪ গ্রাম গাঁজাসহ নারীকে গ্রেপ্তার দাবি

ঝিনাইদহের মহেশপুরে ৩৪ গ্রাম গাঁজাসহ ফিরোজা বেগম (৪৬) নামে এক নারীকে গ্রেপ্তার দাবি করেছে পুলিশ।

মহেশপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর পুলিশ ফাঁড়ির একটি দল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জলিলপুর (মাঠপাড়া) এলাকায় অভিযান চালায়। এ সময় ফিরোজা বেগমকে তার বাড়ির পেছন থেকে আটক করা হয়।

পরে তার হেফাজতে থাকা একটি স্বচ্ছ সাদা পলিথিনের ভেতর থেকে ৩৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য এক হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এসআই (নিরস্ত্র) মো. আ. করিম মাতুব্বরের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়। উদ্ধার করা মাদক জব্দ করে গ্রেপ্তার ফিরোজা বেগমকে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ২৯ এবং জিআর নম্বর ৩৬৯।

গ্রেপ্তার ফিরোজা বেগম জলিলপুর (মাঠপাড়া) এলাকার খেদের শেখের মেয়ে। তাকে আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)