যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জ্বালানি তেলের দাম আরও কমেছে বিশ্ববাজারে

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ১০:২৮ এ এম
জ্বালানি তেলের দাম আরও কমেছে বিশ্ববাজারে

বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। এতে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর তেলের দাম দীর্ঘ সময় ধরে কমার রেকর্ড গড়তে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে ইরান। এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৪ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে।

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমে ৯১ দশমিক ৫৬ ডলারে লেনদেন হচ্ছে। এ নিয়ে টানা সাত দিন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমল।

এর আগের সেশনে তেলের দাম ৪ শতাংশ বেড়েছিল। তবে সংঘাত নিরসনে ইরানের কূটনৈতিক আলোচনার প্রস্তুতির ইঙ্গিতের পর বাজারে আবার দরপতন হয়েছে। যদিও সংঘাতের সমাধানের পথ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো বড় ধরনের ফারাক ও মতপার্থক্য রয়েছে।

এদিকে বুধবার বিশ্ব বন্ডবাজারও মোটামুটি স্থিতিশীল ছিল। যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হার শূন্য দশমিক ০১ শতাংশীয় পয়েন্ট বেড়ে ৪ দশমিক ৯৬ শতাংশ হয়েছে।

জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বেড়েছিল। এর প্রভাবে বিভিন্ন দেশের বন্ডের সুদের হারও বেড়েছে।

এদিকে শিকাগো ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট অস্টান গুলসবি চলতি সপ্তাহে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সম্প্রতি মূল্যস্ফীতি বেড়েছে। এই বৃদ্ধি যদি শুধু তেলের দাম বাড়ার ধাক্কার কারণে না হয়ে দীর্ঘস্থায়ী অন্য কোনো কারণে হয়ে থাকে, তাহলে ফেডকে দ্রুত ও আগ্রাসী পদক্ষেপ নিতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)