যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিনাইদহে সার মজুদের অভিযোগে ডিলারকে জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৩:৪০ পিএম
ঝিনাইদহে সার মজুদের অভিযোগে ডিলারকে জরিমানা

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে এক ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে মজুত করা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিষয়খালী এলাকার মেসার্স সৌভিক এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে মজুত রাখা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়।

সার বিক্রির অর্থ ও জরিমানাসহ মোট ৫০ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে রাখা কিংবা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই।

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছে দিতে নিয়মিতভাবে বাজার ও ডিলারদের কার্যক্রম তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)