যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর,২০২৬, ০৫:০২ পিএম
পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে নবীনবরণ

খুলনার পাইকগাছায় ফসিয়ার রহমান মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন ছাত্রীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাসের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ উৎপল কুমার বাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ (এমবিবিএস), উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্যসচিব, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল এবং পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব।

এ ছাড়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা নবীন ছাত্রীদের উদ্দেশে বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রেখে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের জন্য তারা নবীনদের প্রতি আহ্বান জানান।

পরে নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এর মধ্য দিয়ে নবীনবরণ ও একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)