যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৬ অক্টোবর,২০২৬, ১২:০১ এ এম
বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

রোপণ মৌসুমে কৃষকদের জন্য সার সহজলভ্য করতে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। বর্তমান বাজারদরে এ অর্থের পরিমাণ প্রায় তিন হাজার ৭০০ কোটি টাকা। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে একটি ঋণচুক্তি সই হয়েছে। ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের পরিচালক জ্যঁ পেম সই করেন।

‘জরুরি খাদ্যনিরাপত্তা সহায়তা প্রকল্প’ বাস্তবায়নে এই অর্থ দেওয়া হবে। প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। অর্থ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এ কাজে সমন্বয় করবে।

ইআরডির বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটির মূল লক্ষ্য হলো রোপণ মৌসুমে প্রয়োজনীয় সারের সরবরাহ নিশ্চিত করা। বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের জন্য সার সহজলভ্য করার মাধ্যমে কৃষি উৎপাদন বজায় রাখা এবং দেশের খাদ্যনিরাপত্তায় অবদান রাখাই প্রকল্পটির উদ্দেশ্য।

বিশ্বব্যাংকের দেওয়া ঋণের মেয়াদ ২৫ বছর। এর মধ্যে পাঁচ বছর গ্রেস পিরিয়ড থাকবে। অর্থাৎ এই সময়ে ঋণের মূল অর্থ পরিশোধে ছাড় পাওয়া যাবে।

বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতসহ বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতেও বিশ্বব্যাংকের অর্থায়ন রয়েছে।

নতুন এই ঋণ খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উপকরণ সারের সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় ও বাজার পরিস্থিতির চাপ মোকাবিলায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)