যশোর, বাংলাদেশ || রবিবার, ৪ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পূজায় কোন প্রতিষ্ঠানে কত দিন ছুটি

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৮:৫৮ পিএম
আপডেট : শুক্রবার, ২ অক্টোবর,২০২৬, ০৯:৩৯ পিএম
পূজায় কোন প্রতিষ্ঠানে কত দিন ছুটি

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আসছে। এ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় এবারের দুর্গাপূজায় মোট পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশের মানুষ।

পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে টানা দশদিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ভেদে ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে:

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়: শিক্ষা মন্ত্রণালয়ের বর্ষপঞ্জি অনুযায়ী সরকারি ছুটি ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিন। তবে এর আগে-পরে শুক্র ও শনিবার (১৬-১৭ অক্টোবর এবং ২৩-২৪ অক্টোবর) থাকায় এবং ২৫ অক্টোবর (রোববার) লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হলে মোট দশ দিনের ছুটির (১৬ থেকে ২৫ অক্টোবর) সুযোগ পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

কলেজ ও উচ্চমাধ্যমিক স্তর: মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট দশ দিনের ছুটি নির্ধারিত রয়েছে। তবে আগে-পরের দুটি সাপ্তাহিক ছুটি (১৬-১৭ ও ৩০-৩১ অক্টোবর) হিসাব করলে কলেজগুলোতে ছুটির ব্যাপ্তি দাঁড়াবে ১৬ দিন।

মাদরাসার ছুটি: মাদরাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী ইবতেদায়ি ও এমপিওভুক্ত মাদরাসায় আগামী ২০ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট তিন দিন ছুটি থাকবে।

বিশ্ববিদ্যালয়সমূহ: বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় নিজস্ব অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে।

যারা পাবেন টানা সাত দিনের ছুটি 

২২ অক্টোবরের নির্বাহী আদেশের ছুটির পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য থাকছে অতিরিক্ত ছুটির সুযোগ:

ঐচ্ছিক ছুটি: ১৮ অক্টোবর (রোববার) মহাসপ্তমী ও ১৯ অক্টোবর (সোমবার) মহাষ্টমী উপলক্ষে তারা অতিরিক্ত দুই দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

টানা সাত দিন: ১৮ থেকে ২২ অক্টোবর সরকারি ও ঐচ্ছিক ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হলে মোট টানা সাত দিনের ছুটি (১৮ থেকে ২৪ অক্টোবর) উপভোগ করতে পারবেন সনাতন ধর্মাবলম্বী কর্মচারীরা।

ছুটি পাবেন না যারা

দুর্গাপূজার নির্ধারিত সরকারি ছুটির দিনগুলোতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে গ্রাহকদের সুবিধার্থে এটিএম, অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা সচল থাকবে।

অপরদিকে হাসপাতাল, পুলিশ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ ও গণমাধ্যমের মতো জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা এই সাধারণ ছুটির আওতায় থাকবেন না; জনস্বার্থে তাদের দায়িত্ব পালন করতে হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)