ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মাহফিলে মহানবী হজরত মুহাম্মদের (সা.) জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন বক্তারা।
তারা বলেন, ব্যক্তি ও সমাজজীবনে কোরআন-সুন্নাহর আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব। ঘুস, দুর্নীতি, অনাচার ও অশান্তি দূর করতে নবীজীর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামী ঝিকরগাছা পৌর শাখার উদ্যোগে এ সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
পৌর জামায়াতের আমির আব্দুল হামিদের সভাপতিত্বে মাহফিলে আলোচনা করেন মাওলানা খন্দকার গিয়াস উদ্দিন বেলালী, অধ্যাপক মাওলানা তৈয়েবুর রহমান, অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল আলিম, মাওলানা মশিউর রহমান, অ্যাড. আবেদুর রহমান প্রমুখ।
মাহফিলে সংগীত পরিবেশন করেন অ্যাড. রোকনুজ্জামান ও রেনেসাঁ শিল্পীগোষ্ঠী।