যশোর, বাংলাদেশ || সোমবার, ১২ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

খুলনা অফিস

প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০২:৩৮ পিএম
আপডেট : সোমবার, ১২ অক্টোবর,২০২৬, ০৩:৪৮ পিএম
খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

খুলনা মহানগরীর জোড়াগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটের দেয়ালে মোটরসাইকেলের ধাক্কা লেগে আলভী (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলভী নগরীর খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নী আবাসিক এলাকার নয় নম্বর সড়কের বাবুল আক্তারের ছেলে।

তিনি এবার খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে ভর্তি হয়েছিলেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় জোড়াগেট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আলভী। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি ইটের দেয়ালে সজোরে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

খবর পেয়ে সোনাডাঙ্গা মডেল থানার মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।

নিহত আলভীর খালা জানান, দুর্ঘটনার রাতে কেন বা কী প্রয়োজনে আলভী মোটরসাইকেল নিয়ে বাইরে গিয়েছিলেন, সে বিষয়ে পরিবারের কেউ কিছু জানেন না।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানার ডিউটি অফিসার এএসআই মিরাজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে জোড়াগেট এলাকায় কেএমপির ট্রাফিক বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

বর্তমানে নিহত কলেজছাত্রের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

 

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)