যশোর, বাংলাদেশ || শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

পোলিওমুক্ত বিশ্ব গড়তে যশোরে শনিবার সচেতনতামূলক র‍্যালি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৭:১০ পিএম
আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর,২০২৬, ০৭:২০ পিএম
পোলিওমুক্ত বিশ্ব গড়তে যশোরে শনিবার সচেতনতামূলক র‍্যালি

বিশ্বকে পোলিওমুক্ত করার লক্ষ্যে আন্তর্জাতিক পোলিও দিবস উপলক্ষে যশোরে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালির আয়োজন করেছে রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ বাংলাদেশের যশোর জোন।

‘পোলিও নির্মূলে এখনই পদক্ষেপ ২০২৬’ কর্মসূচির আওতায় শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় এ র‍্যালি অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন আয়োজকেরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বিকেল ৪টায় যশোর জেলা পরিষদ মিলনায়তন (বিডি হল) প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হবে।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা, চিত্রা মোড় ও লাবণ্য চত্বরের সামনে দিয়ে র‍্যালিটি যশোর ইনস্টিটিউটের টাউন হল ময়দানে গিয়ে শেষ হবে।

এ কর্মসূচির মাধ্যমে পোলিও নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক অংশগ্রহণ জোরদার করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কর্মসূচির চেয়ারম্যান কাজী আজিজুর রহমান রনি।

তিনি বলেন, পোলিওমুক্ত বাংলাদেশ একটি সফল অর্জন হলেও বৈশ্বিক ঝুঁকি পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশ্বের বিভিন্ন স্থানে পোলিও সংক্রমণের ঝুঁকি থাকায় এ বিষয়ে জনসচেতনতা অব্যাহত রাখা জরুরি।

পোলিও নির্মূলে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের পাশাপাশি গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮১ বাংলাদেশের যশোর জোনের প্রশাসনিক সমন্বয়ক রোটারিয়ান খাইরুল কবির চঞ্চল, প্রেসক্লাব যশোরের সভাপতি রোটারিয়ান জাহিদ হাসান টুকুন, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রোটারিয়ান এ জেড এম সালেক, সেবা প্রকল্পবিষয়ক উপসমন্বয়ক রোটারিয়ান শামসুল আলম, সদস্যপদবিষয়ক উপসমন্বয়ক রোটারিয়ান সাইফুল্লাহ খালেদ, জনসংযোগ ও ভাবমূর্তিবিষয়ক উপসমন্বয়ক রোটারিয়ান সোনিয়া ইসলাম, অংশীদারত্ববিষয়ক উপসমন্বয়ক রোটারিয়ান রাজু আহমেদ এবং রোটারিয়ান রবিউল ইসলাম।

এ ছাড়া যশোর জোনের অন্তর্ভুক্ত সব রোটারি ক্লাবের সভাপতি, ২০২৬-২৭ মেয়াদের ইন্টারঅ্যাক্ট ক্লাবের সভাপতিরা, রিপসা দলের সদস্য এবং বিভিন্ন ক্লাবের রোটারিয়ান ও রোটার্যাক্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল বিশ্বব্যাপী পোলিও নির্মূলের ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করে।

এরপর বিশ্বে পোলিও সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমেছে। পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে যশোর জোনের প্রতিটি ক্লাব ও সদস্য ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

বক্তারা আরও বলেন, পোলিও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের নিয়মিত টিকাদানের গুরুত্ব তুলে ধরা এবং পোলিওমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এ লক্ষ্য অর্জনে র‍্যালিসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)