যশোর, বাংলাদেশ || শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারানো ইজিবাইক উল্টে যাত্রী নিহত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৭:৩১ পিএম
আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর,২০২৬, ০৮:০০ পিএম
লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারানো ইজিবাইক উল্টে যাত্রী নিহত

নড়াইলের লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ইজিবাইকের মিজান শেখ (৫০) নামে এক যাত্রী মারা গেছেন।

শুক্রবার দুপুরে লোহাগড়া উপজেলার যশোর-কালনা মহাসড়কের রামপুর দরগার সামনে দুর্ঘটনাটি ঘটে।

নড়াইল হাইওয়ে থানার এসআই মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিজান শেখ লোহাগড়ার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের পহম শেখের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্র জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া বাজার থেকে ইজিবাইকে ঈশানগাতির দিকে যাচ্ছিলেন মিজান শেখ। রামপুর দরগার সামনে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মিজান শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাইওয়ে থানার এসআই মহিদুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)