যশোর, বাংলাদেশ || সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিক্রির সময় ১১টি অতিথি পাখি উদ্ধার, পরে অবমুক্ত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর,২০২৬, ০৭:৩০ পিএম
বিক্রির সময় ১১টি অতিথি পাখি উদ্ধার, পরে অবমুক্ত

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারে বিক্রির জন্য রাখা ১১টি অতিথি পাখি উদ্ধার করেছে বন বিভাগের যৌথ অভিযানিক দল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০টি কালকুচ পাখি ও একটি কালিম পাখি উদ্ধার করা হয়।

এ সময় পাখি বিক্রেতা পালিয়ে যান।

সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট এবং খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা রামকৃষ্ণ ঘোষ ও ইসমাইল হোসেন, ডিএফও রেজাউল করিম চৌধুরী ও নির্মল কুমার পাল।

অভিযান শেষে উদ্ধার পাখিগুলো ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকনুজ জামানের কাছে হস্তান্তর করা হয়। পরে তার উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।

এ সময় ইউএনও রোকনুজ জামান বলেন, শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি এ অঞ্চলে আসে। শীত শেষে পাখিগুলো নিজ নিজ আবাসস্থলে ফিরে যায়।

এসব অতিথি পাখি ধরা, বিক্রি ও শিকার করা দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)