যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হরমুজ প্রণালি এখনো জাহাজ চলাচলে স্বাভাবিক নয়

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৮:০৮ এ এম
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৮:২৫ এ এম
হরমুজ প্রণালি এখনো জাহাজ চলাচলে স্বাভাবিক নয়

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফেরেনি।

যুক্তরাষ্ট্র ও ইরান প্রণালিটি সম্পূর্ণ উন্মুক্ত করার ঘোষণা দিলেও বাস্তব পরিস্থিতি ভিন্ন বলে জানিয়েছেন কাতার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল্লাহ বান্দার আল-ইতাইবি।

তার মতে, চলমান অনিশ্চয়তার কারণে সামুদ্রিক পরিবহন দ্রুত স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।

আল-ইতাইবি আরো জানান, কাতার দুটি জাহাজ পাঠানোর চেষ্টা করেছিল, তবে সেগুলো প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি। তিনি বলেন, ‘প্রণালিতে জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক নয়, আবার একেবারে বন্ধও নয়। এখনো সেখানে অনিশ্চয়তার প্রভাব রয়ে গেছে।’

সূত্র: আলজাজিরা

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)