যশোর, বাংলাদেশ || শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইসরাইলে অস্ত্র বিক্রি স্থগিতের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৯:০৭ এ এম
ইসরাইলে অস্ত্র বিক্রি স্থগিতের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ

দক্ষিণ লেবাননে বেসামরিক মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি সেতুতে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। খবর আলজাজিরার।

সংস্থাটি জানায়, ১৬ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগে ইসরাইলি বাহিনী কাসমিয়েহ সেতুটি ধ্বংস করে। এই সেতুটি দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য খাদ্য, চিকিৎসা সরঞ্জাম এবং অন্যান্য মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান পথ ছিল।

এইচআরডব্লিউ এক বিবৃতিতে বলেছে, যেহেতু এই পরিকল্পিত হামলা বেসামরিক নাগরিক ও সাহায্যের জন্য সর্বশেষ কার্যকর প্রবেশপথটি ধ্বংস করে দিয়েছে এবং এতে ব্যাপক বেসামরিক ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই এই হামলাটিকে বেসামরিক নাগরিকদের ওপর একটি সম্ভাব্য অসামঞ্জস্যপূর্ণ হামলা হিসেবে তদন্ত করা উচিত, যা একটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে।

সংস্থাটি আরো বলেছে, বিভিন্ন দেশের সরকারগুলোর উচিত ইসরাইলকে স্পষ্ট বার্তা দেওয়া যে তারা যুদ্ধাপরাধে জড়িত থাকার ঝুঁকি নেবে না। এজন্য অবিলম্বে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)