যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কেমিক্যাল মিশ্রিত নয় হাজার কেজি আম জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ১০:৪১ পিএম
কেমিক্যাল মিশ্রিত নয় হাজার কেজি আম জব্দ

কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় হাজার কেজি আম জব্দ করেছে পুলিশ।মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে এই চালানটি আটক করে।

পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ কালিগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে ৩৫১ ক্যারেট প্রায় নয় হাজার কেজি আম জব্দ করা হয়। মুনাফালোভী ব্যবসায়ীরা অপরিপক্ক আমগুলোতে বিষাক্ত কার্বাইড মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করছিল।

জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি বিবেচনায় বুধবার দুপুরে জব্দকৃত এসব আম সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় পৌরসভার আবর্জনার ভাগাড়ে নিয়ে ধ্বংস করা হয়।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)