যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৮ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বাংলাদেশের বিরোধীদলীয় নেতার সঙ্গে টোকিও প্রশাসনের বৈঠক

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ১০:০৮ পিএম
বাংলাদেশের বিরোধীদলীয় নেতার সঙ্গে টোকিও প্রশাসনের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।  

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম গণমাধ্যমে এ বার্তা পাঠান।

এ বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।  

বৈঠকে উভয়পক্ষ নগর ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা এবং নাগরিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

জাপানের পক্ষ থেকে ভাইস গভর্নর মাৎসুমোতো আকিকো টোকিওর নগর ব্যবস্থাপনা, বন্যা ও ভূমিকম্প মোকাবিলা ব্যবস্থা, পরিবেশবান্ধব নগর পরিকল্পনা এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। তিনি বাংলাদেশের বড় শহরগুলোতে এসব আধুনিক ব্যবস্থা প্রয়োগের পরামর্শও দেন।

অন্যদিকে ডা. শফিকুর রহমান জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন এবং এ ক্ষেত্রে সহযোগিতা কামনা করেন। ভাইস গভর্নর ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের আশাবাদ ব্যক্ত করেন।

পরে টোকিওর স্মার্ট সিটি কার্যক্রম, পরিবহন ব্যবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)