দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটায় প্রতিবন্ধী ব্যক্তিদের হুইলচেয়ার দেওয়া হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলা মডেল মসজিদের হলরুমে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৯ জন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
এসময় আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামীম, সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুল, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা শেখ আব্দুল ওহাব প্রমুখ।