যশোর, বাংলাদেশ || রবিবার, ১৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সুবর্ণভূমি বিশ্বকাপ কুইজ: দ্বিতীয় দিনের বিজয়ী পার্থিব

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ১২:০১ এ এম
সুবর্ণভূমি বিশ্বকাপ কুইজ: দ্বিতীয় দিনের বিজয়ী পার্থিব

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে মিডিয়া আউটলেট সুবর্ণভূমি আয়োজিত বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার দ্বিতীয় দিন বিজয়ী হয়েছেন পার্থিব আহসান।

বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাত ১২টায় সুবর্ণভূমির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দ্বিতীয় পর্বের প্রশ্নসম্বলিত একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। এই পর্বের কুইজের বিষয়বস্তু ছিল, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে কয়টি দেশে অনুষ্ঠিত হচ্ছে?’

নির্ধারিত নিয়মাবলি ও শর্ত মেনে পাঠক ও দর্শকরা এই প্রতিযোগিতায় অংশ নেন। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ী হয়েছেন পার্থিব আহসান নামে এক পাঠক/দর্শক। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুবর্ণভূমি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য পার্থিব আহসানকে অনুরোধ জানানো হয়েছে।

বিশ্বকাপ ফুটবল চলাকালে প্রতিদিন রাত ১২টায় সুবর্ণভূমির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন দিনের কুইজ প্রকাশ করা হচ্ছে। প্রতিদিনের কুইজের উত্তর জমা দেওয়ার শেষ সময় থাকছে পরবর্তী দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

কুইজে অংশগ্রহণের নিয়মাবলি

প্রতিযোগিতায় অংশ নিতে হলে অংশগ্রহণকারীকে সুবর্ণভূমির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং প্রশ্নসম্বলিত ভিডিওটি নিজের ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া টাইমলাইনে শেয়ার করতে হবে। কমেন্ট সেকশনে উত্তরের সাথে চ্যানেল সাবস্ক্রাইব ও ভিডিও শেয়ার করার স্ক্রিনশট যুক্ত করতে হবে।

সব শর্ত পূরণকারী সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে প্রতিদিনের চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করবে সুবর্ণভূমি। পুরস্কার গ্রহণের সময় বিজয়ীর পরিচয় নিশ্চিতের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট অথবা শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি আইডি কার্ড না থাকে তো স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করতে হবে।

সুবর্ণভূমির কোনো কর্মকর্তা-কর্মচারী বা তাদের পরিবারের সদস্যরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন, তবে লটারিতে বিজয়ী হলে তা বাতিল করা হবে।

বিশ্বকাপের আনন্দকে পাঠকদের মাঝে আরও বাড়িয়ে দিতে এই আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা চলমান থাকবে বলে জানিয়েছে সুবর্ণভূমি কর্তৃপক্ষ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)