যশোর, বাংলাদেশ || রবিবার, ১৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শ্যামনগরে সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ০২:৩৯ পিএম
আপডেট : রবিবার, ১৪ জুন,২০২৬, ০৩:১৮ পিএম
শ্যামনগরে সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

সাধারণ মানুষ আজ নিরাশ্রয়, প্রশাসন অনেক ক্ষেত্রে অসহায়। আর মব কালচারে জড়িতরা প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠছে। সাংবাদিকদের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে কিংবা মিথ্যা মামলায় জড়িয়ে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না।

সাতক্ষীরার শ্যামনগরে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। আজ রোববার (১৪ জুন) সকাল ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব।

সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি এবং সাংবাদিক আজিম হোসেনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির বলেন, ‘সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে হুমকি দেওয়া মানে শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সাংবাদিক সমাজকে হুমকি দেওয়া। একইভাবে সাংবাদিক আজিম হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা স্বাধীন সাংবাদিকতাকে চাপের মুখে ফেলার অপচেষ্টা। এসব ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, গণমাধ্যম মানুষের কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এবং রাষ্ট্র ও সমাজের জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে। তাই সাংবাদিকদের কণ্ঠরোধের যেকোনো অপচেষ্টা জনগণের জানার অধিকার ক্ষুণ্ন করে। তিনি অবিলম্বে হুমকিদাতাদের গ্রেপ্তার এবং সাংবাদিক আজিম হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)