যশোর, বাংলাদেশ || রবিবার, ১৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে লোহাগড়া পৌরবাসীর মানববন্ধন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ০২:৪৯ পিএম
আপডেট : রবিবার, ১৪ জুন,২০২৬, ০৩:২০ পিএম
বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে লোহাগড়া পৌরবাসীর মানববন্ধন

নড়াইলের লোহাগড়া পৌরবাসীর ন্যূনতম ও ন্যায্য নাগরিক অধিকার আদায়, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নতুন সড়ক ও রাস্তাঘাট নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বেহাল সড়কবাতির সংস্কার এবং বাজারের ফুটপাত দখলমুক্ত করাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার (১৪ জুন) বেলা ১১টায় লোহাগড়া পৌরবাসীর আয়োজনে পৌর ভবনের সামনের প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে পৌরসভার বিভিন্ন এলাকার সচেতন নাগরিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে পৌরবাসীর দুর্ভোগের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব এনামুল কবীর চন্দন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের সহ-সভাপতি শফিক তারেক, ব্যবসায়ী মাওলানা শাফায়েত হুসাইন, মাজহারুল শুভ্র, বিএম লিয়াকত হোসেন, প্রকৌশলী শফিউল আলম মাসুম এবং তরুণ সমাজসেবক শাহিন আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে লোহাগড়া পৌরসভার নাগরিক সেবার মান ভেঙে পড়েছে। ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য অপসারণের সঠিক পদক্ষেপ না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়া সড়কবাতি ও বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত পৌরবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা দ্রুত এসব সমস্যার স্থায়ী সমাধান দাবি করেন।

মানববন্ধন কর্মসূচি শেষে জামায়াত নেতা জামিরুল হক টুটুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পৌর প্রশাসক বরাবর একগুচ্ছ দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। লোহাগড়া পৌর প্রশাসকের পক্ষে এই স্মারকলিপি গ্রহণ করেন পৌরসভার কোষাধ্যক্ষ উজ্জ্বল কান্তি সরকার।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)