যশোর, বাংলাদেশ || রবিবার, ১৪ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট : রবিবার, ১৪ জুন,২০২৬, ০৩:১৯ পিএম
মাগুরা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবীর, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ আহমেদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ হোসেন, মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহশীন ফকির, আদর্শ কলেজের অধ্যক্ষ কাজিয়ার রহমান, এনএসআই-এর প্রতিনিধি এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।

সভায় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুকুজ্জামান ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক তাজুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোস্তফা এবং জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির সাইদ আহম্মেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, মাগুরাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসের উপযোগী জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

সভায় উপস্থিত বক্তারা জেলায় মাদক নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকদের নৈতিকতা ও পেশাগত দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাগুরা জেলা পুলিশ তৎপর রয়েছে। তিনি সাম্প্রতিক কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনসহ পুলিশের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন এবং অপরাধ দমনে সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় মাগুরা জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ গ্রহণ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)