যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৭:৩১ পিএম
যশোরে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

যশোরে ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২১ জুন) আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সার্কিট হাউজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপি সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, বিসিবি পরিচালক শান্তনু ইসলাম সুমিত, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, লেখক ও গবেষক বেনজীন খান।

সংক্ষিপ্ত আলোচনার পর অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে কাটেন। এ সময় সংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলুসহ যশোরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)