প্রেস বিজ্ঞপ্তি
সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক দপ্তর সম্পাদক, নতুন সকালের বার্তার বিশেষ প্রতিবেদক তরিকুল ইসলাম তারেকের পিতা আব্দুস সামাদ মোল্ল্যা ইন্তেকাল করেছেন।
রোববার (২১ জুন) ভোর ৫টায় বাঘারপাড়ার রায়পুর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন।
সাংবাদিক তরিকুল ইসলাম তারেকের পিতার মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ সংগঠনের সদস্যবৃন্দ।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।