যশোর, বাংলাদেশ || রবিবার, ২১ জুন ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ইকরামুল হত্যা মামলায় কাদের রিমান্ডে

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২১ জুন,২০২৬, ০৭:৫০ পিএম
ইকরামুল হত্যা মামলায় কাদের রিমান্ডে

যশোরের শার্শার দক্ষিণ বারোপোতা গ্রামের ইকরামুল কবির হত্যা মামলায় আটক আব্দুল কাদেরের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (২১ জুন) আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আব্দুল কাদের দক্ষিণ বারোপোতা গ্রামের শাহাদাত ফকিরের ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, নিহত ইকরামুল কবিরকে গত ৮ এপ্রিল রাত ১১টার দিকে শার্শার সেতাই গ্রামের বোনের বাড়ি থেকে আসামি আব্দুল কাদের নিয়ে যায়। এরপর অপরিচিত মোবাইল নম্বর থেকে পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। ইকরামুলকে উদ্ধারে ব্যর্থ হয়ে গত ৬ মে আব্দুল কাদেরসহ ৪ জনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালতের আদেশে অভিযোগটি শার্শা থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে কাকলী আক্তারকে আটক ও তাদের স্বীকারোক্তিতে আরও তিনজনকে আটক করেন। আটক ৪ জনের দেয়া তথ্যের ভিত্তিতে ৯ মে আটক আল ফরহাদের গোয়াল ঘরের মেঝেতে পুতের রাখা ইকরামুলের লাশ উদ্ধার করা হয়।

এ মামলার প্রধান আসামি আব্দুল কাদেরকে ১১ জুন আটক করে। পরে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে তদন্তকারী কর্মকর্তা। রোববার আটক আসামি কাদেরের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)