যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ১২ মে ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০২:২৪ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ মার্চ,২০২৬, ০৩:৩৯ পিএম
মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার রাজনগর গ্রামের ঘোড়ামারা পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঘোড়ামারা পাড়ায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। দেহটি পচে যাওয়ায় প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মরদেহটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েক দিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)