যশোর, বাংলাদেশ || শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

স্বাস্থ্যসেবায় ভালো কাজের স্বীকৃতি, ঝিনাইদহ সদরে ৮ সিএইচসিপিকে সম্মাননা

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০৯:২১ পিএম
স্বাস্থ্যসেবায় ভালো কাজের স্বীকৃতি, ঝিনাইদহ সদরে ৮ সিএইচসিপিকে সম্মাননা

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ঝিনাইদহ সদর উপজেলার আটজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে (সিএইচসিপি) সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত সিএইচসিপিদের মাসিক সমন্বয় সভায় তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মিথিলা ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাক্তার মালিহা আক্তার আইভী, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) নাজিম উদ্দীন জোয়ার্দার, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা।

সভায় কমিউনিটি ক্লিনিকের নিয়মিত কার্যক্রম, মাতৃ ও শিশুস্বাস্থ্য, জাতীয় টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।

একই সঙ্গে রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম জোরদার এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ডাক্তার মিথিলা ইসলাম বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাও আরও শক্তিশালী করতে হবে।

তিনি মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নিয়মিত স্বাস্থ্যশিক্ষা, টিকাদান এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার আহ্বান জানান।

সম্মাননা পাওয়া সিএইচসিপিরা হলেন—কালুহাটি কমিউনিটি ক্লিনিকের মাজেদুল হক, আড়মুখী কমিউনিটি ক্লিনিকের মাজেদুল হক, ঘোড়াশাল কমিউনিটি ক্লিনিকের দিনেশ কুমার, করিমপুর কমিউনিটি ক্লিনিকের তুহিন আলী, দোগাছি কমিউনিটি ক্লিনিকের শামীমা সুলতানা, রতনহাট কমিউনিটি ক্লিনিকের জ্যোতি রহমান, পানামী কমিউনিটি ক্লিনিকের তানভীর আহমেদ এবং খাজুরা কমিউনিটি ক্লিনিকের আশরাফুল ইসলাম শান্ত।

সম্মাননা পাওয়া স্বাস্থ্যকর্মীরা বলেন, এ ধরনের স্বীকৃতি মাঠপর্যায়ে কাজের প্রতি উৎসাহ বাড়ায় এবং সেবার মান উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করতে অনুপ্রাণিত করে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)