যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জুতাবিহীন চলাচল চালু হলো পাইকগাছা হাসপাতালে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৭:১২ পিএম
আপডেট : বুধবার, ২৯ জুলাই,২০২৬, ০৯:২৮ পিএম
জুতাবিহীন চলাচল চালু হলো পাইকগাছা হাসপাতালে

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের উন্নত সেবা নিশ্চিত, হাসপাতালের ওয়ার্ডগুলো আরও পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে 'জুতাবিহীন চলাচল' কার্যক্রম শুরু করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম চালু করা হয়। সময়োপযোগী ও জনস্বাস্থ্য বান্ধব এ উদ্যোগের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ।

নতুন এ কার্যক্রমের আওতায় হাসপাতালের ওয়ার্ডে প্রবেশের আগে রোগী, তাদের স্বজন ও দর্শনার্থীদের হাসপাতালের নিচ তলায় নির্ধারিত স্থানে জুতা বা স্যান্ডেল খুলে রাখার জন্য জুতা রাখার র‍্যাক স্থাপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, আবাসিক মেডিক্যাল অফিসার শাকিলা আফরোজ, ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা. ফখরুদ্দীন আহমেদ, ডা. মো. আবু জাফর, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং রোগীদের জন্য আরও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম সফল করতে রোগী, স্বজন ও দর্শনার্থীসহ তিনি সকলের আন্তরিক সহযোগিতা সহযোগিতা কামনা কামনা করেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)