যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কারান্তরীণ কনস্টেবলের মৃত্যু, নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ০৮:১৬ পিএম
আপডেট : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০১:৪৯ এ এম
কারান্তরীণ কনস্টেবলের মৃত্যু, নানা প্রশ্ন

পুলিশ পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সোনা ও নগদ টাকা লুটের অভিযোগে গ্রেপ্তার মো. রায়হানুল হক (৩১) নামে এক কনস্টেবল যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।

এ ঘটনায় কারাগারের ভেতরের চিকিৎসা ব্যবস্থাপনা ও হেফাজতে থাকা আসামির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

কারা সূত্র জানায়, কুষ্টিয়ার মিরপুর থানার আবুরী মল্লিকপাড়া এলাকার আইয়ুব আলীর ছেলে রায়হানুল হক (হাজতি নম্বর ৫৭০৭/২৫) মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. বিচিত্রা মল্লিক পরীক্ষাশেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, যশোর কোতোয়ালি থানার মামলা নং- ৫৫/ তারিখ ১৫.৭.২০২৫), জিআর নং- ৫৮৮/২৫—ধারা ৩৯৪ সংযোজিত ১৭০/১৭১/৩৯৫/৩৯৭/৪১২-এ তিনি হাজতে ছিলেন।

রায়হানুল হক সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি পুলিশ পরিচয় ব্যবহার করে রাজারহাট এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৯ ভরি সোনা ও ২৬ হাজার টাকা লুট করেন।

এদিকে, জেলহাজতে তার মৃত্যুর ঘটনার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, গুরুতর অভিযোগে গ্রেপ্তার একজন আসামির এমন আকস্মিক মৃত্যু স্বাভাবিক নয়—এ বিষয়ে স্বচ্ছ তদন্ত দরকার। আবার অনেকে কারাগারের স্বাস্থ্যসেবা ও তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, এরআগে গত বছরের ৫ ডিসেম্বর রাতে যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের ওয়ালিউর রহমান উজ্জ্বল (৩৭) যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় মারা যান। তিনি কেশবপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)