যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিভিন্ন দেশের মুদ্রা ও ২২ পাসপোর্টসহ যুবক আটক

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ০৮:৫৯ পিএম
আপডেট : বুধবার, ২২ এপ্রিল,২০২৬, ০১:৩৯ এ এম
বিভিন্ন দেশের মুদ্রা ও ২২ পাসপোর্টসহ যুবক আটক

বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মুদ্রা ও বাংলাদেশি ২২টি পাসপোর্টসহ ফয়সাল হাওলাদার কলিন্স (৪০) নামে এক যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার সন্ধ্যার পর যশোর শহরের রেল রোড এলাকায় সোনালী ব্যাংকের সামনের ‘ইরা যশোর শাড়ি হাউজ’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি নায়েব সুবেদার মো. রবিউল ইসলামের নেতৃত্ব একটি টিম ইরা যশোর শাড়ি হাউজ নামে ওই দোকানে অভিযান চালান। এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে কর্মচারী ফয়সাল হাওলাদার কলিন্সকে আটক করেন। পরে তার কাছে থাকা বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে বাংলাদেশি ২২টি পাসপোর্ট,কাতারের পাঁচ রিয়াল, ওমানের নয়শ’ বায়সা, ভারতের ৩০ রুপি, থাইল্যান্ডের ৫০ বাথ, ইন্দোনেশিয়ার তিন হাজার ছয়শ’ রুপি, আমেরিকান দুই ডলার, সৌদি এক হাজার ৫৫০ রিয়াল, শ্রীলঙ্কার ৫০ রুপি, পাকিস্তানি ৬৩০ রুপি, সিঙ্গাপুরেরর দশ ডলার, নাইবেরিয়ার দশ ডলার, তুর্কি দশ লাখ ২০ লিরাসি, উগান্ডারর এক হাজার সিলিং, নেপালের ২৫ রুপি, ইরাকের ২৫ দিনার, মিশরের ২৫ পিয়াস্ট্রেসহ বিভিন্ন দেশের ২৯০টি কয়েন উদ্ধার করা হয়।

আটক ফয়সাল হাওলাদার কলিন্স শহরের বেজপাড়া মেইন রোডের শাহ আলম হাওলাদারের ছেলে।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের নায়েব সুবেদার মো. রবিউল ইসলাম তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)