মেহেরপুর সংবাদদাতা
মেহেরপুর সদরের উপজেলার আশরাফপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় লিজন নামে এক রাজমিস্ত্রি মারা গেছেন।
নিহত লিজন মুজিবনগর উপজেলার মোনাখালি গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে মেহেরপুর- মুজিবনগর বাইপাস সড়কের বরিংয়ের মাঠ এলাকায় বালি বোঝাই ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এসময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
এ সময় মোটরসাইকে চালক গুরুতর আহত হন। তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, নিহত লিজন ও তার সঙ্গী মোটরসাইকেলে মোনাখালি থেকে বাইপাস সড়ক দিয়ে মেহেরপুরে যাচ্ছিলেন। কুয়াশার কারণে রাস্তা দেখা যাচ্ছিল না। বরিংয়ের মাঠ এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই ড্রাম ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার প্রক্রিয়া চলছে।