যশোর, বাংলাদেশ || শনিবার, ২৫ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেকারত্বকে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত আব্দুল্লাহ

অভয়নগর ও বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি

প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ০৭:১৯ পিএম
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই,২০২৬, ১০:০৭ পিএম
বেকারত্বকে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ড দিয়ে বাড়িতে বাড়িতে বেকারত্বকে উৎসাহ দিচ্ছে সরকার। তাই দেশকে উৎপাদনমুখী ও এগিয়ে নিতে এনসিপি নামক চারা গাছটিকে বৃক্ষে পরিণত করতে সমর্থন করুন। আমরা প্রতারণা করবো না।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগর ও বাঘারপাড়ায় অনুষ্ঠিত পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভয়নগর: এনসিপি অভয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীরের সভাপতিত্বে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নওয়াপাড়া পুরনো বাসস্ট্যান্ড এলাকায় এই পথসভা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে তিনি আরো বলেন, ‘দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামির জিঞ্জিরে আটকে যায়। যে কারণে পাঁচ বছর ঘানি টানতে হয়। এসব থেকে বেরিয়ে আসতে হবে। আর সেটা সম্ভব হলে জনপ্রতিনিধিরা পাঁচ বছরের জন্য জনগণের গোলাম হয়ে কাজ করবে।’

তিনি বলেন, রাজপথে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। দেশের ৫১ শতাংশ নারীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এ জন্য নারীদের রাজনীতিতে সক্রিয় করতে হবে।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক প্রকৌশলী ইরফান কাদির, এনসিপি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান প্রমুখ।

বাঘারপাড়া: এদিকে, শুক্রবার সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলা পরিষদ গেট এলাকায় স্থানীয় এনসিপি আয়োজিত পথসভায় হাসনাত আব্দুল্লাহ এমপি বলেন, এদেশের ৭০ ভাগ মানুষ গণভোট ও সংস্কারের পক্ষে ছিল। বিএনপি নির্বাচনে জিতে সেইসব মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে, সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে।

বিএনপি ভোটের পর নির্বাচনের ফলাফল চুরি করেছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ এমপি বলেন, বিএনপি সরকার নির্বাচনের আগে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারছে না। বরং কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে দেশে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার ঘটিয়েছে।

এসময় তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

পথসভায় আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা নেতা ইয়াহিয়া জিসানের নাম ঘোষণা করেন।

পথসভায় এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা সমর্থক ও সাধারণ মানুষ সভায় অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা ইয়াহিয়া জিসান।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)