যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

কুষ্টিয়ার দুই উপজেলায় এনসিপির পদযাত্রা স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : মঙ্গলবার, ২৮ জুলাই,২০২৬, ০১:১৭ পিএম
কুষ্টিয়ার দুই উপজেলায় এনসিপির পদযাত্রা স্থগিত

পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলায় অনুষ্ঠিতব্য 'জুলাই পদযাত্রা' স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহমেদ পদযাত্রা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনিবার্য কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে কুষ্টিয়ার এই দুই উপজেলায় মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পদযাত্রা স্থগিত করা হয়েছে। খুব শীঘ্রই নতুন সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার বেলা ৩টায় ভেড়ামারা উপজেলা এবং সন্ধ্যা ৬টায় কুমারখালী উপজেলায় এনসিপির এই পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে গত ৬ জুলাই থেকে 'গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬' কর্মসূচি পালন করে আসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)