যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন ছিল না’

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : বুধবার, ৫ আগস্ট,২০২৬, ০৬:৫১ পিএম
‘জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন ছিল না’

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যশোরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের কোর্ট মোড়ে আয়োজিত সমাবেশে ঐক্যভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নেন। পরে একটি গণমিছিল বের হয়ে মণিহার মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দলের আন্দোলন ছিল না, বরং এটি ছিল তরুণ সমাজ ও দেশের সাধারণ মানুষের সম্মিলিত সংগ্রাম। তিনি দাবি করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রায় এক হাজার ৬০০ তরুণ প্রাণ দিয়েছেন এবং দীর্ঘ সাড়ে ১৫ বছরের আন্দোলনে বিএনপি ও বিভিন্ন ইসলামি দলের অসংখ্য নেতা-কর্মী গুম, নির্যাতন ও মৃত্যুদণ্ডের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পেরিয়ে গেলেও গণহত্যার জন্য দায়ীদের বিচার দৃশ্যমান হয়নি। অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার সম্পন্ন করার দাবি জানান তিনি।

অধ্যাপক গোলাম রছুল অভিযোগ করেন, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান হয়েছিল, বর্তমান পরিস্থিতিতে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, দলীয়করণ ও দুর্নীতি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠছে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে গণভোটে জনগণের সমর্থনের কথা উল্লেখ করে সংশ্লিষ্ট অধ্যাদেশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, শামসুজ্জামান ও মনিরুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল কাদের, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিস যশোর জেলা শাখার সহ-সম্পাদক মুফতি রাশেদুজ্জামান, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা, শহর শিবিরের সভাপতি উবাইদুল্লাহ হুসাইন প্রমুখ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)