যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

নাশকতা মামলায় নড়াগাতী থানা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ১০:০৩ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৬:২৫ পিএম
নাশকতা মামলায় নড়াগাতী থানা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা যুবলীগের সভাপতি মো. শরিফুল চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নড়াগাতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরিফুল চৌধুরী নড়াগাতী এলাকার বাসিন্দা নওশের চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শরিফুল চৌধুরী কালিয়া থানায় দায়ের করা একটি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, গ্রেপ্তারের ঠিক আগে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক আদর্শ ও দলীয় অবস্থানের কথা উল্লেখ করেন।

নড়াগাতী থানা যুবদলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা চালানো হচ্ছিল এবং ১৫ আগস্টকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ছিল। তবে যুবদলের এই দাবির পক্ষে স্বাধীনভাবে কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, কালিয়া থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় শরিফুল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)