যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ভারত থেকে এলো কাঁদুনে গ্যাস

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ১১:২৭ পিএম
ভারত থেকে এলো কাঁদুনে গ্যাস

ভারত থেকে দুই দশমিক শূন্য তিন মেট্রিক টন কাঁদুনে গ্যাস আমদানি করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় টিয়ার গ্যাস সেলবাহী একটি ট্রাক বেনাপোল বন্দরে পৌঁছায়। ভারতের ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে ১৪৫টি কাঠের বাক্সে করে এই পণ্য আমদানি হয়েছে।

বন্দর ও কাস্টমসের কাজ শেষ করে চালানটি যশোর সেনানিবাসে পাঠানো হয়েছে বলে জানান বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-পরিচালক) রুহুল আমিন। তিনি বলেন, ভারতের ‘নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড’ থেকে ১৪৫টি কাঠের বাক্সে করে দুই দশমিক শূন্য তিন টন কাঁদুনে গ্যাস আনা হয়েছে।রোববার চালানটি গাজীপুরের রাজেন্দ্রপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) পাঠানো হবে।

চালানটির নিরাপত্তায় বেনাপোল বন্দর থেকে শার্শা পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেন। পরে শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

রুহুল আমিন বলেন, কাঁদুনে গ্যাসের চালানটি নিরাপদে যশোর সেনানিবাসে পৌঁছানো হয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)