যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিয়ে বাড়িতে মাংস নিয়ে মারামারি, আহত পাঁচ

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ৭ আগস্ট,২০২৬, ১১:০৬ পিএম
বিয়ে বাড়িতে মাংস নিয়ে মারামারি, আহত পাঁচ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে অতিথিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বরপক্ষের মেহমান বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ও একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় মাংস কম দেওয়া নিয়ে কয়েকজন অতিথির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে নারীসহ পাঁচজন আহত হন।

রায়পুর থানার ওসি নিজামউদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)