যশোর, বাংলাদেশ || বুধবার, ৫ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

৫ আগস্ট ঘিরে সারা দেশে র‌্যাবের কড়া নিরাপত্তা

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০১:০৩ পিএম
আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট,২০২৬, ০২:৫৯ পিএম
৫ আগস্ট ঘিরে সারা দেশে র‌্যাবের কড়া নিরাপত্তা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিবসটি কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন কিংবা রাষ্ট্রবিরোধী কোনো কুচক্রী মহল যেন নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে।

র‌্যাব জানায়, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে বাহিনীটি নিয়মিত দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।

দিবসটি উদযাপন উপলক্ষে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সার্বিক নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে। র‌্যাবের প্রতিটি ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে পৃথক পরিকল্পনা গ্রহণ করেছে এবং আগাম তথ্য সংগ্রহে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুট এবং জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে ৪ আগস্ট রাত থেকেই বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে র‌্যাব সদস্যরা সর্বক্ষণিক নজরদারিতে থাকবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)