যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে বৃদ্ধার মরদেহ উত্তোলন!

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ১১:৩৫ এ এম
আপডেট : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৪:৩২ পিএম
‘জিনের নির্দেশে’ দাফনের ১২ ঘণ্টা পর কবর থেকে বৃদ্ধার মরদেহ উত্তোলন!

জামালপুরের মেলান্দহ উপজেলায় দাফনের প্রায় ১২ ঘণ্টা পর হালিমা বেগম নামের এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করে হাসপাতালে নেওয়ার ঘটনা ঘটেছে। ‘জিনের নির্দেশে' এই কাজ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শনিবার (১ আগস্ট) রাতে জামালপুর ও মেলান্দহের দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে মরদেহের ইসিজি করার পর তা পুনরায় বাড়িতে ফেরত নেওয়া হয়। মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা মারা যাওয়ার পর শনিবার সকাল ৮টায় স্থানীয় একটি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দাফনের কয়েক ঘণ্টা পর পরিবারের দুই সদস্যের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। একপর্যায়ে স্বজনদের দাবি, মৃত নারীর ছেলে ও মেয়েকে 'জ্বীনে আসর' করেছে এবং তাদের মা বেঁচে আছেন, জ্বীনের এমন নির্দেশে শনিবার রাতেই কবর খুঁড়ে মরদেহ উত্তোলন করা হয়।

মরদেহটি প্রথমে মেলান্দহের একটি এবং পরে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা ও ইসিজি করার পর তিনি মৃত নিশ্চিত হলে মরদেহটি পুনরায় বাড়িতে ফেরত আনা হয়।

এ ঘটনায় অদ্ভুত এই দাবির বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিবারের সদস্য কিংবা চিকিৎসক দল। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় ও আলোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক জানান, ‘বিষয়টি সম্পর্কে পুলিশকে আগে থেকে কেউ অবগত করেনি। জিনের আছরের কথা বলে কবর থেকে মরদেহ তোলার বিষয়টি আমরাও শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ এ সংক্রান্ত লিখিত বা মৌখিক কোনো তথ্য বা অভিযোগ জানায়নি।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)