যশোর, বাংলাদেশ || মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বিশেষ সাধারণ সভা ৬ আগস্ট

প্রেসক্লাব যশোরের নির্বাচন পর্যন্ত থাকবে অ্যাডহক কমিটি

স্টাফ রিপোর্টার

, যশোর

প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৮:৪৬ পিএম
আপডেট : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৯:৩২ পিএম
প্রেসক্লাব যশোরের নির্বাচন পর্যন্ত থাকবে অ্যাডহক কমিটি

প্রেসক্লাব যশোরের সোমবারের (৩ আগস্ট) বিশেষ সাধারণ সভা স্থগিত করে ৬ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিন, ক্লাবের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ অডিটোরিয়ামে (দ্বিতীয় তলা) বিশেষ সাধারণ সভাটি অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে প্রেসক্লাব যশোরের কার্যনির্বাহী কমিটির মেয়াদ ও নির্বাচনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সংকট নিরসনের লক্ষ্যে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে ৩০ দিনের একটি অ্যাডহক কমিটি গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ কমিটি শুধু নির্বাচন আয়োজন ও রুটিনমাফিক ক্লাবের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবে। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে অ্যাডহক কমিটি।

রোববার (২ আগস্ট) ক্লাবের নির্বাহী কমিটি ও নির্বাচন বাস্তবায়ন কমিটির যৌথসভায় সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল কাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, ক্লাবের বর্তমান কমিটির দুই বছরের মেয়াদ পূর্ণ হওয়ার পর অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করবে। আগামী ৬ আগস্ট অনুষ্ঠেয় বিশেষ সাধারণ সভায় যৌথসভার সিদ্ধান্তগুলো অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সাধারণ সভা শেষে বর্তমান কমিটি আনুষ্ঠানিকভাবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

গঠিত অ্যাডহক কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন একরাম-উদ-দ্দৌলা এবং সদস্যসচিব হয়েছেন মবিনুল ইসলাম মবিন। এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফকির শওকত, বিনয় কৃষ্ণ মল্লিক, আনোয়ারুল কবীর নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আহসান কবীর, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, এস এম তৌহিদুর রহমান, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম আইউব ও আকরামুজ্জামান।

যৌথসভায় প্রেসক্লাব যশোরের সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নিরপেক্ষ হস্তক্ষেপে গঠনতান্ত্রিক বিধানের আওতায় ক্লাবের উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হওয়ায় তার প্রতি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়।

সভার শুরুতে ক্লাবের বর্তমান সভাপতি জাহিদ হাসান টুকুনের আশু সুস্থতা কামনা করা হয়।

গত ৯ জুলাই ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে জাহিদ হাসান টুকুনের হার্টে বাইপাস সার্জারি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ফকির শওকত, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সাবেক সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু, বর্তমান সহসভাপতি শেখ দিনু আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও আমিনুর রহমান মামুন, সাবেক সম্পাদক আহসান কবীর, বর্তমান সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক সহসভাপতি নূর ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, বর্তমান যুগ্ম সম্পাদক জাহিদুল কবীর মিল্টন ও কাজী আশরাফুল আজাদ, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, সাবেক কোষাধ্যক্ষ ফারাজী আহমেদ সাঈদ, বর্তমান দপ্তর সম্পাদক আবদুল কাদের, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, হাবিবুর রহমান মিলন, সফিক সায়ীদ, সাইফুর রহমান সাইফ, শিকদার খালিদ ও আব্দুল ওয়াহাব মুকুল এবং সাবেক কার্যকরী সদস্য এম আইউব।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)