যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ঝিকরগাছায় জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ১১:০৫ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৬:৫২ পিএম
ঝিকরগাছায় জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

জুলাই গণ-অভ্যুত্থানের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে যশোরের ঝিকরগাছায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ঝিকরগাছা বাজার ব্রিজ-সংলগ্ন এলাকায় উপজেলা জামায়াতে ইসলামী এ সমাবেশের আয়োজন করে।

উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, আমরা ইনসাফ চাই। কোনো স্বৈরাচারী সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না। প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি দেশের সব মানুষের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু বর্তমানে তিনি দলীয় প্রধানমন্ত্রীর ভূমিকায় রয়েছেন। সরকার শপথ গ্রহণের দিনই আমরা বুঝতে পেরেছিলাম, জুলাইয়ের চেতনা ও দাবির সঙ্গে সরকারের অবস্থানের একটি স্পষ্ট পার্থক্য তৈরি হয়েছে।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম এবং অধ্যাপক জয়নাল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম ও মশিউর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, উপজেলা যুববিভাগের সভাপতি আবিদুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা লুৎফর রহমান, কাজী আনোয়ার হোসেন ও হাফেজ রেজাউল করিম, পৌর আমির আব্দুল হামিদ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আ জে এম ওবায়দুল্লাহ, আদর্শ শাখার সভাপতি ঈসা মাহমুদ, নাভারণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউল হক, সাবেক চেয়ারম্যান নিসার উদ্দীন, বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারি, ছাত্রশিবিরের নেতাকর্মী এবং পেশাজীবীরা।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)