যশোর, বাংলাদেশ || শনিবার, ৮ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাসিনার শাস্তি দাবিতে মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৩:১৩ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট,২০২৬, ০৬:৫৬ পিএম
হাসিনার শাস্তি দাবিতে মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের বিচার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং দলটির সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান।

কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)