যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ১২:১৪ পিএম
মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, আলমগীর হোসেন, কুতুব উদ্দিন, হাসানুর রহমান হাসুসহ দলের নেতারা।

এ সময় স্বেচ্ছাসেবক দল ও এর সহযোগী অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে সংগঠনটি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)