যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

লোহাগড়ায় নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০২:৩৭ পিএম
লোহাগড়ায় নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি

নড়াইলের লোহাগড়া উপজেলার পূর্বাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত মধুমতী নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। বুধবার (১৯ আগস্ট) সকালে তিনি ট্রলারে করে ভাঙনকবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের ছাগলছেড়া, জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা ও ধানাইড় এবং কোটাকোল ইউনিয়নের তেলকাড়া ও রায়পাশা এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামী নড়াইল জেলার কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হুসাইন, কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাদিউজ্জামান, সেক্রেটারি জেনারেল সেকেন্দার আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. এমদাদুল হক এমদাদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ইমরান হুসাইনসহ দলীয় নেতা-কর্মীরা।

ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে এমপি আতাউর রহমান বাচ্চু বলেন, ‘মধুমতী নদীর ভাঙনরোধে বিভিন্ন স্থানে জিও ব্যাগ ফেলার কাজ অব্যাহত রয়েছে। দ্রুত স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া নদীভাঙনে যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’

পরে তিনি লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার-মল্লিকপুর এলাকায় একটি কাঁচা সড়ক পরিদর্শন করেন। এ সময় সড়কটি পাকাকরণের বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন তিনি।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)