যশোর, বাংলাদেশ || বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকদের কাজ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

সুবর্ণভূমি ডেস্ক

প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ১২:২৫ পিএম
ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকদের কাজ: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

অতীতের যেকোনো সময়ের তুলনায় বাংলাদেশের গণমাধ্যম এখন আরও স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন। তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নেই।

বুধবার (১৯ আগস্ট) সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা। স্বাধীন সাংবাদিকতার স্বার্থে এই চর্চা অব্যাহত রাখতে হবে। তবে সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করেন, তাদের ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, ‘অতীতে যারা সাংবাদিকতার নামে ফ্যাসিস্টদের সহযোগী হিসেবে কাজ করেছেন, সরকার তাদের বিচারের মুখোমুখি করেছে।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, গণমাধ্যমে একটি নতুন ইকোসিস্টেম তৈরি করতে সরকার কাজ করছে। এর মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি একটি কার্যকর ও দায়িত্বশীল গণমাধ্যমব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)