স্টাফ রিপোর্টার
, যশোর
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক পালনের লক্ষে যশোর জেলা বিএনপি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
১ সেপ্টেম্বর থেকে এ কর্মসূচি শুরু হবে এবং আগামী ৫ সেপ্টেম্বর শেষ হবে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হবে। এরপর সকাল সাড়ে ১০টায় জননেতা মরহুম তরিকুল ইসলামসহ দলীয় সকল নেতাদের কবর জিয়ারত করা হবে। বিকেল ৪টায় যশোর টাউন হল ময়দান হতে বর্ণাঢ্য র্যালি বের হবে। র্যালিটি মণিহার চত্বরে গিয়ে শেষ হবে।
২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন, পৌরসভার নয়টি ওয়ার্ডে বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হবে। শনিবার বিকেলে মুনসী মেহেরউল্লা ময়দানে হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।